অফিস ফার্নিচার আর ইন্টেরিয়র, একই ছাদের নিচে
Raisa Interior ঢাকা-ভিত্তিক একটা অফিস ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি। একটা ডিরেক্টর চেয়ার থেকে শুরু করে পুরো একটা ফ্লোরের ফিট-আউট পর্যন্ত — আমাদের নিজস্ব প্রোডাকশন হাউজ থেকেই তৈরি হয়, তাই কোয়ালিটি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে, আর দামও বাস্তবসম্মত রাখা যায়।
আমাদের দর্শন
আপনার অফিসের জন্য মানানসই সমাধান, রেডিমেড কিছু গছিয়ে দেওয়া না
প্রতিটা অফিসের প্রয়োজন আলাদা — জায়গার মাপ, বাজেট, ব্র্যান্ড পার্সোনালিটি সব ভিন্ন। তাই আমরা প্রথমে শুনি, তারপর ডিজাইন করি, শেষে তৈরি করি।
- কাস্টম ম্যানুফ্যাকচারিং — শেপ, ফিনিশ, সাইজ — সব আপনার জায়গা অনুযায়ী।
- ইন-হাউজ প্রোডাকশন — মধ্যস্বত্বভোগী ছাড়াই, তাই কোয়ালিটি ও দাম দুটোই নিয়ন্ত্রণে থাকে।
- ডিজাইন কনসালটেশন — লেআউট প্ল্যানিং থেকে ফাইনাল ইনস্টলেশন পর্যন্ত একই টিম।
10+Years Experience
500+Offices Furnished
100%Custom Manufacturing